তাজপুর ডিগ্রী কলেজের ছাত্রদলের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ৮:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১০৬৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীকে আওয়ামীলীগ নামক বাকশাল সরকার গুম করে সিলেট অঞ্চলে আওয়ামীলীগ জালীম লীগে পরিণত হয়েছে। ইলিয়াস আলীর টানে সাধারণ মানুষ আন্দোলনে জন্য মাঠে নামার কারনে সাধারণ মানুষের পিছনে আওয়ামীলীগ তাদের লালিত পুলিশ বাহিনী দিয়ে সাধারণ মানুষকে নিরাপদে ঘরে ঘুমাতে দিচ্ছে না। জনগনের নিরাপত্তায় থাকা পুলিশ বাহিনীকে নিজের বাহিনী বানিয়ে পুলিশ বাহিনী সাধারণ মানুষের কাছে আজ আতংঙ্ক রুপ নিয়েছে। এম ইলিয়াস আলীকে গুম করার কারনে সমস্ত বিশ্বের কাছে আওয়ামীলীগ আজ জালিম সরকারে পরিণত হয়েছে। শুক্রবার ওসমানীনগর উপজেলা তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা গুলো বলেন।
উপজেলার গোয়ালা বাজারে অনুষ্টিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক গয়াছ মিয়া। বিশেষ অতিথি ছিলেন শামছুল ইসলাম শামিম, মাজারুল ইসলাম মানিক,বিএনপি নেতা জাহিদুল ইসলাম আরশ,শওকত বকস্,সংবর্ধিত অতিথি লন্ডন সিটি যুবদলের আহবায়ক কমিটির সদস্য শেখ মো: দিলোওয়ার হোসেন, উপজেলা স্বেচ্চাসেবকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলাউদ্দিন, যুগ্ন আবায়ক জুয়েল আহমদ,সাবেক উপজেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক শিপন আহমদ গোয়ালা বাজার ইউ/পি যুবদলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম,গোয়ালাবাজার ইউ/পি স্বেচ্চাসেবকদল আহবায়ক কামাল আহমদ, যুগ্ন আহবায়ক কবির খান,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রকিব আলী,মাহবুব রহমান রুমন,উপজেলা ছাত্রদল নেতা আব্দুস সালাম,
অনুষ্ঠানে তাজপুর কলেজ ছাত্রদলেরর সিনিয়র ছাত্র নেতা সৈয়দ শাহজাহান আলী,সভাপতিত্বে ও কলেজ ছাত্রদল নেতা সাইফুল কামালী ও ফেরদৌছ বকস এর যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ ছাত্রদল নেতা হিফজুর রহমান নাহিদ। বক্তব্য রাখেন কলেজ ছাত্রদল নেতা বুরহান উদ্দিন মিন্টু,জামাল মিয়া, ওয়েছ আহমদ,অপু আহমদ,ফাহিম আহমদ,জাকির আহমদ,আলমঙ্গির হোসেন সাজু, সৈয়দ হুমাউন আলী,সাঈদুর রহমান সাঈদ,রুবেল মিয়া,সদরুল মিয়া,বাছিত মিয়া,আলাউদ্দিন আল আজাদ,সাজন বকস্,রুবেল মিয়া,রুমেল মিয়া,শেখ আলম,। স্কুল ছাত্রদল নেতা সৈয়দ ইলিয়াছ আলী, রুহুল আমিন খান,জাকের আলম,মিটু মিয়া,শাবরান,মুহিত,মারজান,এমদাদ, সাঈদ,জুবেল,সামাদ,রিপন,ফরিদ,রুবেল বিলাল প্রমুখ।


