নির্বাচনী ব্যয়ের তালিকায় শীর্ষে টিউলিপ
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৫ ইং, ৮:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৯৩৪ বার পঠিত
নিউজ ডেক্স:: মে মাসে অনুষ্ঠিত হয়ে যাওয়া ব্রিটেনের সাধারণ নির্বাচনী ব্যয় বাবদ প্রার্থীরা সর্বমোট ১ লক্ষ ৯০ হাজার পাউন্ডেরও বেশি ব্যয় করেছেন। গতমাসে সব প্রার্থী নির্বাচন কমিশনের কাছে তাঁদের সমুদয় নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেন।গত সপ্তাহে ক্যামডেন টাউন হল-এ তাদের নির্বাচনী ব্যয় সংক্রান্ত ব্যক্তিগত ব্যাংক একাউন্টের তথ্যাদি সবার জ্ঞাতার্থে উন্মুক্ত করা হয়। যেখানে দেখা গেছে নির্বাচনী বৈতরণী পার হতে গিয়ে প্রার্থীদের কেউ সর্বোচ্চ ৪২,৭৫২.১৬ পাউন্ড এবং কেউ সর্বনিম্ন মাত্র ৫০ পাউন্ড ব্যয় করেছেন।
নির্বাচনী ব্যয়ের এ হিসাব রশিদ পর্যালোচনা শেষে দেখা যায়, লেবার পার্টি থেকে নির্বাচনে জয়লাভ করা টিউলিপ সিদ্দিক ব্যয় তালিকার শীর্ষে অবস্থান করছেন, যা কি না হ্যাম্পস্টেড ও কিলবার্ন এবং হলবর্ন ও সেইন্ট প্যানক্রাস-এর ব্যয়কেও ছাড়িয়ে গেছে। টিউলিপ তার নির্বাচনী ক্যাম্পেইনের পেছনে মোট ৪২,৭৫২.১৬ পাউন্ড ব্যয় করেছেন এবং এর পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করে নির্বাচনী ব্যয়ের সুফলও পেয়েছেন।
তার নিকটতম নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দল থেকে মনোনীত প্রার্থী সিমন মার্কাস মোট ৪,১১৫.২৩ পাউন্ড ব্যয় করে এ তালিকার ২য় অবস্থানে আছেন। অন্যদিকে আরেকজন প্রার্থী ইউকিপ বিশেষজ্ঞ ম্যাগনাস নিলসন নির্বাচনী ব্যয় বলতে মাত্র মাত্র ৫০ পাউন্ড ব্যয় করেছেন যা শুধুই লিফলেট ছাপানোর কাজে।
৪০, ৫৭৯.১১ পাউন্ড ব্যয় করে চল্লিশ হাজার ক্লাবের আরেকজন সদস্য হলেন, গ্রিন পার্টি নেতা নাতালি বেনেট। যিনি হলবর্ন ও প্যানক্রাস এলাকায় ৩য় স্থানে আছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৭০০০ সংখ্যাগরিষ্ঠ-এর ভোটে বিজেতা লেবার দলের স্যার কিয়ের স্ট্যারমার এর ২০,৪৪০.৫১ পাউন্ড নির্বাচনী ব্যয় তাকে পার্লামেন্টের পথ দেখিয়েছে।

এদিকে হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকায় ব্যয় করা লিবারেল ডেমোক্রেট প্রার্থী মাজ্জাদ নাওয়াজ নির্বাচনী ক্যাম্পেইনে তার ব্যয়িত ১৬,৯২৬.৫৫ পাউন্ড বস্তুত বিফলে গিয়ে তাকে এ তালিকার ৫ম অবস্থানে রেখেছে। মাজ্জাদ নাওয়াজ হ্যাম্পস্টেড অধিবাসী মিস সেলিয়া এ্যাটকিন যিনি কিনা একসময় ব্রিটেনের সবচেয়ে ধনি নারী ছিলেন, তার কাছ থেকে ২০০ পাউন্ড অর্থসাহায্য লাভ করেন।
মিস টিউলিপের নির্বাচনী ব্যয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাতা হলেন, পশ্চিম হ্যাম্পস্টেড-এর বাসিন্দা একটি প্রাক্তন প্রকাশনা প্রতিষ্ঠানের মালিক অবসরপ্রাপ্ত মি. ফিলিপ হিলি। যার কাছ থেকে টিউলিপ গত ডিসেম্বরে ১০,০০০ পাউন্ড অর্থসাহায্য পান। সূত্র মানবকণ্ঠ