নিয়োগ দেয়া হচ্ছে ১৪৪ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৫ ইং, ৮:০৭ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৩ বার পঠিত
নিউজ ডেক্স:: সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে মোট ১৪৪ জনকে এ পদে নিয়োগ দেয়া হবে। পিএসসিতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে অনুসারে, এই পদে বিভাগীয় প্রার্থীদের (সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) জন্য ৫০ শতাংশ পদ সংরক্ষিত থাকবে। বিভাগীয় প্রার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের নিয়ে পদ পূরণ করা হবে। পিএসসির ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ থেকে ২৮ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন পূরণ ও ফি জমা দেওয়া যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।


