বউভাত অনুষ্ঠানে মাতালদের কাণ্ড!
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৫ ইং, ১০:৫০ অপরাহ্ণ | সংবাদটি ১১৩২ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বিতর্কিত শিক্ষিকার দ্বিতীয় বিয়ের বউভাত অনুষ্ঠানকে কেন্দ্র লঙ্কাকাণ্ড ঘটে গেছে। অনুষ্ঠানে মদ খেয়ে মাতালরা যে যাকে পেরেছে, তাকে মেরেছে।
বিগত প্রায় ৩ মাস আগে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কালিটেকি গ্রামের বাসিন্দা স্থানীয় সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকার বিয়ে হয় মৌলভীবাজার সদর এলাকার এক বরের সাথে। বিয়ের কয়েক দিন পর নব-বধূ ওই শিক্ষিকা স্বামীর বাড়ি থেকে পিত্রালয়ে এসে তার পুরাতন প্রেমিক একই গ্রামের মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্যের ছেলে রাজিব বৈদ্যের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে যান।
দীর্ঘ প্রায় ৩ মাস তারা পালিয়ে থাকলেও গতকাল সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামে ওই বিতর্কিত শিক্ষিকার দ্বিতীয় বিয়ের বউভাত অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে মদ খেয়ে মাতালরা যে যাকে পেরেছে, তাকে মেরেছে। মাতালদের মারামারিতে আহত হয়েছেন তাদের ঠাকুর নিখিল ভট্রাচার্য্য (৫০) ও গোবিন্দ দেব (৩২)। আহতদের মধ্যে নিখিল ভট্রাচার্য্যকে রাতেই জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে-সেই বিতর্কিত শিক্ষিকা দ্বিতীয় নব-বধূ বর্তমানে বদলি হয়ে জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন বলে জানা গেছে।


