বালাগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ৪ : এলাকায় পুলিশ মোতায়েন
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৫ ইং, ৮:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৭২৪ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে অন্তন চার জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় পাশ্ববর্তী থানা ওসমানীনগর থেকে পুলিশ এনে মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে বলে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবারে বালাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের ইফতারে বালাগঞ্জ থানা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীদার গাড়ী ব্যারিকেট দিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকাল ৪টায় বালাগঞ্জ বাজারে এ সংঘর্ষ সংঘটিত হয়। বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শেখ জামাল আহমদ খলকু মেম্বারের ভাই আমরু মিয়াকে ছাত্রদল কর্মী মিঠু, ইকবাল পশ্চিম বাজারে এসে হামলা করলে ব্যবসায়ি হিরন মিয়া উভয়দের শান্ত করার চেষ্টা করেন কিন্তু তাতে সংঘর্ষ বেধে যায়। পরে কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক জাহেদ মিয়া সহ ৪/৫ জন আসে আবার সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া করে প্রতিপক্ষের উপর। সংঘষে আহত হন ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি জাহাঙ্গীর আলমের বড় ভাই হিরন মিয়া (৪৫) ও দুলু মিয়া (৪২) এছাড়া সাদ্দাম মিয়া (২৮) ও একজন অজ্ঞাত পথচারী ।এ সংঘর্ষের ঘটনায় বালাগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দিয়েছে। বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শেখ জামাল আহমদ খলকু মেম্বার বলেন আমার ভাই আমরু মিয়া মাকে নিয়ে ঈদের বাজার করার জন্য ৬০হাজার টাকা নিয়ে আসে হঠাৎ করে দেখি আমার ভাইকে ওরা মেরে আই ফোন সহ টাকা নিয়ে যায়।যুবদল নেতা ইউনুছ মিয়া জানান ঘটনার সময় আমি মাকের্টে ছিলাম খবর পেয়ে উভয়দের শান্ত করার চেষ্টা করি কিন্তু পরক্ষনেই জাহেদের সাথে সংঘর্ষ বেধে যায়।
ঘটনাস্থলে থাকা এস আই রনেশ ভট্রাচার্য্য বলেন, আকবর কমিউনিটি সেন্টারে ইফতারের জের ধরে বুধবার বালাগঞ্জ বাজারে এ সংঘর্ষ ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বাজারে পুলিশ মোতায়েন রয়েছে।


