“বিশ্বনাথের বাহাড়া দুবাগ গ্রামের মুরব্বি হাজী গয়াছের মৃত্যুত্বে শোক
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৫ ইং, ৬:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৭ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ, যুক্তরাজ্য :: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামের প্রবীন মুরব্বি,যুক্তরাজ্য প্রবাসী কয়েছ মিয়া ও যুক্তরাজ্য যুবদল নেতা নেছার আহমদের চাচা হাজী গয়াছ মিয়া (৯০) সোমবার বাংলাদেশ সময় বিকাল ৩ ঘটিকায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিউন) মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ সোমবার রাত ৯ ঘটিকার সময় বাহাড়া দুবাগ জামে মসজিদে অনুষ্টিত হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানাগেছে।
মরহুম গয়াছ মিয়ার মৃত্যুত্বে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকহত পরিবার পরিজনের প্রতি গভীর সমদেনা জানান।


