বিশ্বনাথে আলহাজ্ব মসব উদ্দিনের সম্মানে ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ১২:২৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৯৮৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আলহ্বাজ মসব উদ্দিনের সম্মানে উপজেলার দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয় হল রুমে বৃহস্পতিবার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এলাকার মুরব্বী জালাল উদ্দিনের সভাপতিত্বে ও মাষ্টার আবু কওছর এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব মসব উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দশঘর এন ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান,দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন,সাংবাদিক রোহেল উদ্দিন,রেফারী আব্দুল হামিদ, দিপন সমাজ কল্যান সংস্থার সভাপতি দিলু মিয়া,শাপলা ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক শওকত আলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাপলা ক্রীড়া সংঘের সভাপতি হেলাল উদ্দিন,কোষা্ধ্যক্ষ্ বাহু উদ্দিন জিয়া,দিপন সমাজ কল্যান সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার আলী,ইসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ্ আব্দুল কদ্দুছ,সাংগঠনিক সম্পাদক সেবুল উদ্দিন,পাঠাগার সম্পাদক আমির উদ্দিন,উভয় সংগঠনের নূর উদ্দিন, আব্দুল হান্নান, ফয়েজ উদ্দিন,নিজাম উদ্দিন,বাহার উদ্দিন উতুল, জামিম উদ্দিন,ইমরান আহমদ,জাহেদ উদ্দিন, পারভেজ উদ্দিন,আলমাছ আলী,এলাকার মুব্বির মধ্যে উপস্থিত ছিলেন,সিরাজ উদ্দিন,চমক আলী,আপ্তাব আলী,ফজর আলী, রজাক আলী প্রমুখ।
সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দিপন সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম সভাপতি বাবুল মিয়া। দোয়া পরিচালনা করেন স্থানীয় বাজার মসজিদের ইমাম মাওলানা ইলিয়াছুর রহমান।


