বিশ্বনাথে আশুগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ইফতার
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৫ ইং, ৯:০৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৭২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সোমবার স্থানীয় বাজারে একটি কমিউনিটি সেন্টারে উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
ব্যবসায়ী সমিতির সভাপতি নেছার মিয়ার সভাপতিত্বে ও আতিকুর রহমান এবং সুনু মিয়ার পরিচালনায় বিশেণ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী। স্বাগত বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ডা.সারোয়ার হোসেন চেরাগ। কোরআন তেলাওয়াত করেন হাফিজ আরব খান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা গনি শাহ, রইছ আলী,স্থানীয় ইউপি সদস্য রমজান আলী, সমাজসেবক আনোয়ার আলী, সফর আলী, আয়াজ মিয়া, আবদুল কাদির, আতাউর রহমান লখাই, ব্যবসায়ী সাদ মিয়া, আইয়ুব আলী, আবদুল মতিন, জিয়াউর রহমান, সুনু মিয়া, এমরান আহমদ, শাব্বির আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক গবিন্দমালাকার, যুবদল নেতা আব্বাস আলী সুমন,সাইদুর রহমান রাজু, মঈনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য আলাল আহমদ, সুমন আহমদ, মোহাম্মদ আলী প্রমূখ।


