বিশ্বনাথে ইসলামী ব্যাংকের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ১:০৭ পূর্বাহ্ণ | সংবাদটি ১০৭৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ ইসলামী ব্যাংক শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইসলামী ব্যাংক মিলনায়তনে অর্থনৈতিক জীবনে তাকওয়া ও ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
ইপিভি ও সিলেট জোন প্রধান মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুহেল আহমদ চৌধুরী।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন- ভিপি ও শাখা প্রধান আবুল খায়ের।
আই,বি বি এল, বিশ্বনাথ শাখার অফিসার মোহাম্মদ আলীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ইসলামী সংগিত পরিবেশন করেন- আই,বি বি এল, সহকারী অফিসার হাছানুল কবির। আলোচনা সভা ও ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ছহিফাগঞ্জ এস.ডি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ।
আলোচনা সভা শেষে রেমিটেন্স গ্রাহক মো. মুক্তাদির মিয়া ও এম ক্যাশ গ্রাহক (আইটি ফার্ম)’র হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।


