বিশ্বনাথে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৫ ইং, ৭:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১০৩৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথে লানিং এন্ড আর্নিং ডেভলাপমেন্ট প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে মহিলাদের জন্য ১৫দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা সদরের রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব হল রোমে এ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক।এসময় উপস্থিত ছিলেন- রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, প্রকল্প সমন্নয়কারী শহিদুল ইসলাম, প্রশিক্ষক জুনেদ আহমদ, হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিও ছাদেক আলী, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক প্রমূখ।
১৫দিন ব্যাপী এই কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহন করেছেন ২৫ প্রশিক্ষনার্থী।


