বিশ্বনাথে জাতীয় পার্টির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৫ ইং, ৯:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ১১৩৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনের এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টিও যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, দলের ভিতর ও বাইরে থেকে এই অঞ্চলে জাতীয় পার্টিকে ধ্বংসের পায়তারা চলছে। পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠনকে ঠিকিয়ে রাখতে জাপতীয় পার্টিও নেতৃবৃন্দকে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র ধ্বংশ করে পূর্বের ছেড়ে জাতীয় পার্টিকে আরোও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, এই অঞ্চলের মাটি ও মানুষের উন্নয়নে সততার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। ভবিষ্যতে যেনো আরো বেশি করে মানুষের কল্যাণে কাজ করতে পারি-এর জন্য সকলের সার্বিক সহযোগীতা ও দোয়ার প্রয়োজন।
তিনি বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথে উপজেলা জাতীয় পার্টি (জাপা) ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাপা নেতা নাজিম উদ্দিন। অনুষ্ঠানে নাসির উদ্দিন ও ফেরদৌস আহমদের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মী জাতাীয় পার্টি ও অঙ্গসংগঠনে যোগদান করেন। দোয়া পরিচালনা করেন উপজেলা জাপার যুগ্ম আহবায়ক আবুল খয়ের মেম্বার।
উপজেলা জাপার আহবায়ক আবু-বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সদস্য ফিরোজ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাপার সদস্য ও উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম লালু, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশররফ হোসেন। বক্তব্য রাখেন উপজেলা জাপার যুগ্ম আহবায়ক হাজী সিতাব আলী, এ কে এম দুলাল, জয়নাল আবেদীন, জাপা নেতা আজাদ মিয়া, শফিক আহমদ পিয়ার, উপজেলা সেচ্ছাসেবক পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক মীর খোকন, উপজেলা ছাত্রসমাজ নেতা মারুফ আহমদ, উপজেলা তরুণ পার্টির আহবায়ক সুহেল তাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপা নেতা মনোহর আলী, আজাদ মিয়া, আবদুল বারী, আনোয়ার হোসেন, তাজ উদ্দিন, প্রদীপ দেব, উম্বর আলী, রইসুল ইসলাম, কাপ্তান মিয়া, আবদুল মিয়া, শরীফ আহমদ, লায়েছ আহমদ, নজমুল হোসেন, আবদুল কাইয়ুম, আবদুল হক, যুবসংহতি নেতা নাসির উদ্দিন, এনামুল হক, স্বপন রাজ, আনসার আলী, রফিক মিয়া, সেচ্ছাসেবক পার্টি নেতা হেলাল আহমদ, শওকত হোসেন, রুহেল আহমদ, ছাত্রসমাজ নেতা অপূর্ব দাশ অপু, লিক্সন আহমদ, তরুন পার্টি নেতা আবদুল কাদির প্রমুখ।


