বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০১৫ ইং, ১০:০৫ অপরাহ্ণ | সংবাদটি ১১৩১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেট-২ আসনের এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির (জাপা) যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, মানুষের শরীরে আমিষের চাহিদা পূরণে মাছের গূরুত্ব অপরিসীম। তাই মাছের বংশবৃদ্ধির জন্য মাছের প্রজননকালে আমাদের সবাইকে মা মাছ ও ডিমওয়ালা মাছ নিধন থেকে বিরত থাকতে হবে। তিনি আরো বলেন, সরকার ও বিরুধী দলের সম্বন্বয়ে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সর্বক্ষেত্রে সমভাবে বাস্তবায়িত হচ্ছে উন্নয়ন কমকান্ড।
তিনি মঙ্গলবার বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। এ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও বাসিয়া নদীতে বিভিন্ন জাতের প্রায় মাছের পোনা অবমুক্ত করা হয়। সভাশেষে উপজেলার ২ হাজার ৪৬ জন মৎস্যজীবির মধ্যে মৎস্যজীবি কার্ড বিতরণ করেন প্রধান অতিথি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল মাহমুদ, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবু-বক্কর সিদ্দিক। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম লালু ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হাজী সিতাব আলী, মনোহর আলী, জয়নাল আবেদীন, আবুল খয়ের মেম্বার, জাপা নেতা ফিরোজ মিয়া, প্রদীপ দেব, শরীপ আহমদ, উপজেলা সেচ্ছাসেবক পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক মীর খোকন, উপজেলা তরুণ পার্টির আহবায়ক সুহেল তাজ প্রমুখসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী।


