বিশ্বনাথে ডেভলাপমেন্ট ট্রাস্টের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৫ ইং, ৪:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৬৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার ::বিশ্বনাথে মঙ্গলবার ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপলক্ষে খাদ্য সামগী বিতরণ করেছে। উপজেলার ঐতিহ্যবাহী রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ওই অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রাস্টি, সমাজসেবক শামীমউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, এমদাদুর রহমান মিলাদ, নূর উদ্দিন, ফটো সাংবাদিক সফিকুল ইসলাম শফিক, ডেভলাপমেন্ট ট্রাস্টের ট্রাস্টি তানভীনউদ্দিন, সংগঠক মিজানুর রহমান মিজান, আব্দুল হালিম অপু প্রমুখ।


