বিশ্বনাথে তালামীযের আলোচনা সভা ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৫ ইং, ৮:২৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৩২ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধি:: বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলার আওতাধীন বাগিছা বাজার তালামীযের আলোচনা সভা ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাগিছা বাজারস্থ নিজ কার্যালয়ে শাখার সভাপতি হেলাল আহমদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলতলী এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আশিকুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের আহবায়ক আলী আনহার শাহান। শাখার সাধারণ সম্পাদক হাফিজ ইব্রাহীম আলী’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাগিছা বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ছমির মিয়া, বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের সদস্য সচিব মো. আবুল কাশেম, সদস্য মো. আবু সালেহ, দশঘর ইউনিয়ন তালামীযের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ হুসাইন আহমদ, উপজেলার সাবেক সদস্য মো. রুহুল আমিন, প্রবীন মুরব্বী মো. তাহির আলী, মো. সানজিদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফরিদ আলী, তালামীয নেতা জায়েদুর রহমান, মো. বেলাল মিয়া, বুরহান উদ্দিন কামরান, হাফিজ ছাব্বির আহমদ প্রমুখ।
শুরুতেই পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন, মো. ইব্রাহীম আলী ও সঙ্গীত পরিবেশন করেন মো. খলিলুর রহমান।


