বিশ্বনাথে তালামীযের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৫ ইং, ৬:২৮ অপরাহ্ণ | সংবাদটি ১১২৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের আওতাধীন পুরাতন হাবড়া বাজার আঞ্চলিক শাখার উদ্যোগে বুধবার বিকেলে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি হাফিজ মিজানুর রহমানের সভাপতিত্বে ও হাফিজ মাহদি হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট (পশ্চিম) জেলা তালামীযের সহ-সভাপতি সুলতান আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের আহবায়ক আলী আনহার শাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সদস্য সচিব মো.আবুল কাশেম, সদস্য মো. আবু সালেহ, সাবেক সদস্য রুহুল আমীন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আবিদুর রহমান কাওছার ও গজল পরিবেশন করেন হাফিজ জহিরুল ইসলাম।


