বিশ্বনাথে দশঘর ইউনিয়ন আ’লীগের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৫ ইং, ৮:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ১২৭৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিদেশেীদের সাথে আতাত করে যেমন কেউ পদ্মা সেতু নির্মাণ কাজ বন্ধ করতে পারেনি, তেমনি হাজারও ষড়যন্ত্র করে দেশের মাটি ও মানুষের উন্নয়ন কার্যক্রম কেউ বাঁধাগ্রস্থ করতে পারেনি। জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও যোগ্য নেতৃত্বে দেশ আজ এগিয়ে গেছে বহুদূর। জনগণ জানেন উন্নয়নের আরেক নাম আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ ছাড়া এদেশের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন সম্ভব নয়। তিনি আরো বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমকে আরোও গতিশীল করতে দলীয় নেতাকর্মীদেরকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। আর নিজেদেরকে থাকতে হবে ঐক্যবদ্ধ।
তিনি শুক্রবার বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাবেক আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, বর্তমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য পীর সিরাজুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম সুফি, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন মেম্বার, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল্লাহ সিতাব, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রলীগের সদস্য মাহদুদুল করিম মঞ্জুর,। বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগে যুগ্ম আহবায়ক নন্দ লাল বৈদ্য, সদস্য শহীদুজ্জামান সেলন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিন আহমদ, সহ সভাপতি রেদুয়ানুল করিম মাছুম, সাধারণ সম্পাদক মাছুম আহমদ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওঃ নজমুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুনু মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি খলিলুর রহমান টুনু, কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মান্নান, সহ দপ্তর সম্পাদক তপন দাশ, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, আওয়ামী লীগ নেতা মহব্বত আলী, দিলোয়ার হোসেন রুপন, আবুল কালাম জুয়েল, আপ্তাব আলী, তজম্মুল আলী, মজম্মিল আলী, আকবর আলী, মছব্বির আলী, বাবুল মিয়া, আবদুন নূর, আবদুস ছুবান, আলা উদ্দিন, সমজিদ আলী, আবদুল হাই, ফয়জুল ইসলাম, লয়লু মিয়া, নূরুজ আলী, আবদুর রহমান, মাসুক মিয়া, সামছুল ইসলাম, সমুজ আলী, লাল মিয়া, মঈন উদ্দিন, এখলাছুর রহমান, সুন্দর আলী, সেলিম চৌধুরী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, কৃষক লীগ নেতা কিতাব আলী, রুনু মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দে, শ্রমিক লীগ নেতা আশিদ আলী, দুলাল মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, দশঘর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইউসুফ ইসলাম, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, শাহীন আহমদ, গিয়াস উদ্দিন, জামাল উদ্দিন, রাসেল আহমদ, দবির মিয়া, লিটন আহমদ, জিয়াউল ইসলাম জিয়া, এনামুল হক এনাম, শাহ ফারুক আহমদ, কামরুল ইসলাম, লালা মিয়া, আলমগীর হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক বদরুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ নেতা সুহেল খান, আবদুল মালিক, অপু চৌধুরী, মুহিত চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবদুল তাহিদ, বর্তমান যুগ্ম আহবায়ক আবদুল মালিক সুমন, ছাত্রলীগ নেতা সায়েদ আহমদ, সেলিম আহমদ, জাহাঙ্গীর আলম, সপু চৌধুরী, রাজ উদ্দিন, জিহাদ আহমদ, মাছুম আহমদ, দুলা মিয়া প্রমুখ।


