বিশ্বনাথে দশঘর ইউ/পি জাতীয় পার্টির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৫ ইং, ৮:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার : বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন জাতীয় পাটির দোয়া ও ইফতার মাহফিল অনুস্টিত হয়েছে। বুধবার পীরেরবাজারস্থ হাজী কদর আলী মার্কেটে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। দশঘর ইউনিয়ন জাতীয় পাটির ভারপ্রাপ্ত সভাপতি তোতা মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিছ মিয়া’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক মনোহর আলী, খাজাঞ্চি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি উম্মর আলী, দেওকলস ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আজাদ মিয়া ও দশঘর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন-আাহবায়ক আফজাল মিয়া। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক আব্দুল মান্নান।


