বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ৭
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৫ ইং, ৩:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১৩৭৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ ৭জনকে আটক করেছে। আটককৃতরা হলেন-আমতৈল গ্রামের হলেন-ইয়াছিন আলী, গৌছ আলী, জাকারিয়া, চান্দ আলী, রব মিয়া, নিজাম উদ্দিন, মুহিবুর রহমান। শুক্রবার বেলা সাড়ে ৩টায় আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়। তবে সংঘর্ষের ঘটনায় শুক্রবার এরির্পোট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে জানাযায়।
প্রসঙ্গত,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার আমতৈল গ্রামে শুকটির আড়ৎ দখল নিয়ে দু-পক্ষের সংঘর্ষের গুলিববৃদ্ধসহ অনন্ত শতাধিক লোক আহত হয়েছেন। এরই প্রায় ২১জন গুলিবৃদ্ধ রয়েছেন। তাদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, সংর্ঘষের ঘটনায় ৭জনকে আটক করে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। তবে সংর্ঘষের ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি বলে তিনি জানান।


