বিশ্বনাথে বিএনপির ইফতার মাহফিল রবিবার
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ৪:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১০৫২ বার পঠিত
নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার দাবীতে বিশ্বনাথ উপজেলা বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে রবিবার ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপজেলার দলীয় নেতাকর্মীসহ উপজেলার সর্বস্থরের মানুষকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান।বিজ্ঞপ্তি


