বিশ্বনাথে বিজিডিএকেএস’র ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৫ ইং, ৫:০৫ অপরাহ্ণ | সংবাদটি ১০০৯ বার পঠিত
বাংলাদেশ গ্রাম ডাক্তার সোসাইটি (বিজিডিএকেএস) বিশ্বনাথ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী প্রধান ডা: নবেন্দু চৌধুরী ও প্রধান বক্তা ছিলেন প্রতিদিনের খবর.কম’র সম্পাদক জাহাঙ্গীর আলম খায়ের। বক্তব্যে তারা বলেন গ্রাম ডাক্তাররা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক ডা: আবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: হোসেন আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফার্মাসিউটিকেল এসোসিয়েশনের (ফারিয়া) সভাপতি জাহাঙ্গীর আল, সংগঠনের সভাপতি ডা: প্রবীর কান্তি দে পিংকু, সদস্য ডা: আকবর আলী। শুরুতেই পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন ডা: হাদিস আকন্দ। বিজ্ঞপ্তি


