বিশ্বনাথে বিশ্ব জনসংখ্যা দিবসে র্যালী ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৫ ইং, ৪:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৬ বার পঠিত
নিউজ ডেক্স:: বিশ্বনাথে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, পরিবার পরিকল্পনা বিভাগ, মেরী ষ্টোপস ক্লিনিক, সূর্যের হাসি ক্লিনিকের যৌথ উদ্যোগে শনিবার-এর আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
এবারের বিশ্ব জনসংখ্য দিবসে প্রতিপাদ্য বিষয় ‘নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে’। আলোচনা সভার পূর্বে অনুষ্ঠিত র্যালী উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহেল মাহমুদের সভাপতিত্বে ও বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সমিতির কেন্দ্রীয় সভাপতি মহিতোষ মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুমিনুল হক, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, মেরী ষ্টোপস ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার আবদুন নূর, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মাসুক মিয়া। বক্তব্য রাখেন পরিবার কল্যাণ পরিদর্শিকা চায়না তালুকদার, পরিবার কল্যান পরিদর্শক আব্বাছ আলী, পরিবার কল্যাণ সহকারী শংকরী রাণী চৌধুরী।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্তরা হলেন- পরিবার কল্যাণ সহকারী মিনতি রালী দাশ, পরিবার কল্যান পরিদর্শক এ কে এম শামছুজ্জামান, পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছাঃ জহুরা বেগম, সিএসবিএ শংকরী রাণী চৌধুরী, এফডব্লিওসি অলংকারী, ইউনিয়ন রামপাশা, বেসরকারী সংস্থা মেরী ষ্টোপস ক্লিনিক।


