বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযান : জরিমানা আদায়
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৫ ইং, ৫:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৬১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। অভিযানে মোটরযান আইনের বিভিন্ন ধারায় ৫টি গাড়ির (বাস-মোটরসাইকেল) ৪হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন, এসআই মনসুর মির্জা, আবু সাঈদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিও সাদেক হোসেন।


