বিশ্বনাথে মহিলাদের কম্পিউটার প্রশিক্ষন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৫ ইং, ৭:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১০৬৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: লানিং এন্ড আনিং ডেভলপমেন্ট প্রকল্প তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয় মহিলাদের বেসিক আইটি লিটারেসি বিষয়ে ১৫দিন ব্যাপী প্রশিক্ষন শেষে সোমবার বিদায় অনুষ্ঠান বিশ্বনাথের রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। প্রকল্প সমন্বয়কারী কো-অডিনেটর শহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দিপ কুমার মন্ডল, প্রশিক্ষক জুনেদ আহমদ, হাবিবুর রহমান। অনুষ্ঠান শেষে বিজয়ীদেরকে সাটিফিকেট, সনদ প্রদান করা হয়।


