বিশ্বনাথে রামসুন্দর স্কুলের ৯৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৫ ইং, ৫:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার : বিশ্বনাথের ঐতিহ্যবাহী রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ২৫ জুলাই শনিবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। এছাড়া যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুল বারী, মো. শামীম আহমদ ও সেলিম আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়। ২১ বছর পর বন্ধুত্বের বন্ধন ধরে রাখতে ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে মিলিত হন।
প্রত্যেকেই স্ব-স্ব যোগ্যতায় প্রতিষ্ঠিত এবং শত ব্যস্ততার মাঝেও ঈদ পুনর্মিলনীতে একত্রিত হয়েছেন। ঈদ পুনর্মিলনী ও প্রবাসীবন্ধুদের সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. বাবুল মিয়া তাহির। আলোচনা সভায়, বন্ধুত্বের বন্ধন অটুট রাখার প্রতি গুরুত্বারোপ করেন এবং সামাজিক উন্নয়নে বিশেষকরে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য তারা একাত্বতা প্রকাশ করেন। উক্ত ব্যাচের প্রবাসীগণ যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে আগামী ৯ আগস্ট সমবেত হবেন এবং এ ব্যাপারে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন বলে সভায় জানানো হয়।উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. গিয়াসউদ্দিন, ছাদেক আহমদ, লিয়াকত আলী, ফয়জুল ইসলাম জীবন, মো. মিজানুর রহমান শেলু, মো. মোছাব্বির আলী ফয়েজ, মো. মনিরুল ইসলাম, সৈয়দ রাজু আহমদ, মোসাদ্দিক হোসেন সাজুল, মো. শামছুল ইসলাম, মো. নুরুল হক, মো. সাহিদুল ইসলাম, মো. আছকির আলী, মো. আবুল কাশেম, মো. মুক্তার আলী, মো. ফজলুর রহমান, রযত কান্তি দাশ মান্না, মো. শাইস্তা মিয়া, পিযুষ কান্তি দেব, মো. মাসুকুর রহমান রেজা, মো. সাহেদ মিয়া, মো.কবির আহমদ।


