বিশ্বনাথে লন্ডন প্রবাসী শুকুর আলী সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৫ ইং, ৮:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ১১১৭ বার পঠিত
স্টাফ রিপোর্টার:: বিশ্বনাথে বুধবার লন্ডন প্রবাসী, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের শিক্ষার্থী মো. শুকুর আলীকে সংবর্ধনা দেয়া হয়েছে। ৯৫ ব্যাচ আয়োজিত ওই বিদায় সংবর্ধনা সন্ধ্যায় বিশ্বনাথ পুরানবাজারস্থ বজলুর রশীদ স্মৃতি পাঠাগারে সম্পন্ন হয়।
অথীন রায় চৌধুরী রানার সভাপতিত্বে ও মো. টিপু আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত মো. শুকুর আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. জামিল আহমদ, শামীম আহমদ, বিজিত রঞ্জন দেব, দিলদার হোসেন সেলিম, মনিরউদ্দিন, তজম্মুল আলী রাজু, হাফিজুর রহমান লিঠন, বশর আহমদ, আবুল কাশেম প্রমুখ।


