বিশ্বনাথে সন্ধানীর ফ্রি মেডিকেল ক্যাম্প ৬০ দরিদ্র পেয়েছেন সেবা
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৫ ইং, ৬:০২ অপরাহ্ণ | সংবাদটি ১১৬৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার :বিশ্বনাথে গতকাল সোমবার সন্ধানী মেডিকেল হল এর উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ইলামেরগাঁও গ্রামে দরিদ্র ৬০ জনকে ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে। প্রবীণ সালীশ ব্যক্তিত্ব আব্দুল সালামের সভাপতিত্বে আবু সালেহ মো. নাছের এর পরিচালনায় ফ্রি মেডিকেল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজসেবক ফজলুর করীম রতন, আকদ্দুছ আলী, আমিন উল্লাহ, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য জামাল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে চিকিৎসা প্রদান করেন চিকিৎসক ইয়াছিন আরাফাত।


