বিশ্বনাথে স্যানেটারী শ্রমিক কল্যাণ সমিতির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০১৫ ইং, ১০:৪২ অপরাহ্ণ | সংবাদটি ১১১৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা স্যানেটারী শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি হেলাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আরশ আলী, সাবেক সাধারণ সম্পাদক ফরমান খান, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ইউপি সদস্য নূর মিয়া, ব্যবসায়ী বক্কর মিয়া, শামছুল হক,ইমাদ উদ্দিন, উপজেলা স্যানেটারী শ্রমিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মুক্তার মিয়া, সাধারণ সম্পাদক জাবেদ মিয়া, অর্থ সম্পাদক শেয়ার আলী, সমাজ কল্যাণ সম্পাদক নুরজ্জামান, আইন বিষয়ক সম্পাদক ইব্রাহিম খান, দপ্তর সম্পাদক কামাল মিয়া প্রমূখ।


