বিশ্বনাথ প্রত্যাশা শিল্পী গোষ্ঠীর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০১৫ ইং, ৬:৩০ অপরাহ্ণ | সংবাদটি ১১৮৭ বার পঠিত
নিউজ ডেক্স:: বিশ্বনাথ শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন প্রত্যাশা শিল্পীগোষ্ঠীর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান শুক্রবার বিকাল ২ঘটিকায় বিশ্বনাথ বাংলাদেশ অানজুমানে অাল-ইসলাহ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের পরিচালক মাশুক অাহমদ নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলার সদস্য ও বিশ্বনাথ (দক্ষিন) উপজেলা তালামীযের অাহবায়ক অালী অানহার শাহান।
হাফিজ তাওহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন অাল-ইসলাহ’র সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফখরুল ইসলাম সেলিম, এসময় উপস্ত ছিলেন প্রত্যাশা শিল্পীগোষ্ঠীর সদস্য জহিরুল ইসলাম মাহদি, নজমুল ইসলাম, এস কে সাহিন অাহমদ, কয়ছর অাহমদ,শরিফ উদ্দিন,হাফিজুর রহমান,নুরুল ইসলাম,জাকারিয়া নোমান,অাবু তাহির,শিশু শিল্পী তানভীর, ইকবাল,কামরান,তারেক,জনি,রুহুল, ইয়াহইয়া প্রমূখ।


