বিশ্বনাথ প্রবাসী শামীম আহমদের উদ্যোগে ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৫ ইং, ৫:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১১০৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে সুশীল সমাজের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা সদরস্থ আনিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলের সার্বিক সহযোগীতায় ছিল প্রবাসীর ব্যবসায়ীক প্রতিষ্ঠান ‘শামীম গ্রুপ’। দোয়া পরিচালনা করেন সাংবাদিক খলিলুর রহমান।
আল-হেরা শপিং সিটির ব্যবস্থাপনা পরিচালক সিরাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখার ম্যানেজার আবুল খয়ের, চিকিৎসক নিজাম উদ্দিন, মোবাশ্বির আহমদ সোহাগ, সাংবাদিক ওয়েছ খছরু, নাসির উদ্দিন, সৈয়দ বাপ্পি, মাহমুদ হোসেন, আবদুল্লাহ আল নোমান, নাবিদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জবেদুর রহমান, সাবেক সদস্য ছয়ফুল হক চেয়ারম্যান, ফখরুল আহমদ মতছিন চেয়ারম্যান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইমাদ উদ্দিন, সেক্রেটারী এইচ এম আখতার ফারুক, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও পুরাণ বাজার বণিক সমিতির সভাপতি মনির হোসেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, জেলা যুবলীগ নেতা শেখ মোঃ আজাদ, উপজেলা যুবলীগ নেতা নূরুল হক মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল মিয়া, ব্যবসায়ী হাজী মঈন উদ্দিন, মিজানুর রহমান, ইকবাল হোসেন, সমাজ সেবক এখলাছুর রহমান, রইছ আলী, বিশ্বনাথ বার্তা সম্পাদক মোছাদ্দিক হোসেন সাজুল, ডেইলি বিশ্বনাথ ডটকম এর সম্পাদক মোহাম্মদ আলী শিপন,ষ্টাফ রির্পোটার অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি ছাদ উদ্দিন, আল-হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সংগঠক নুর উদ্দিন প্রমূখ।


