ব্রিটেনে বিশ্বনাথের তরুনী নাসিমা বেগমের কৃতিত্ব
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৫ ইং, ৪:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ১১৮৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: ব্রিটেনে প্রতিবারের ন্যায় এবারও বিশ্বনাথের এ প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশী তরুন-তরুনীরা উচ্চ শিক্ষায় আশানুরুপ সাফল্য অর্জন করে বিলাতের মাটিতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছেন।গত ১৫ জুলাই উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের ব্রিটেন প্রবাসী ওল্ডহাম সিটির বাসিন্দা জালাল উদ্দিন উরফে মাহমদ মিয়ার ৪র্থ কন্যা জান্নাত আরা নাসিমা বেগম ওয়েস্ট ইয়র্কশায়ার’র হাডার্সফিল্ড ইউনির্ভাসিটি থেকে ‘হেল্থ এন্ড কমিউনিটি স্ট্যাডিজ’ এর উপর কৃতিত্বের সাথে ‘অনার্স ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রী’ অর্জন করে। তার মাতার নাম নেহারুন নেছা। তারা ৭বোন ও ৩ভাই। নাসিমা ভবিষ্যতে একই বিষয়ে আরো উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী। এর জন্য সে বিশ্বনাথসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। নাসিমা তার এ সাফল্যের জন্য শিক্ষক-শিক্ষিকদের পাশাপাশি মা-বাবার সবচেয়ে বেশী অবদান রয়েছে বলে জানায়।


