মোল্লপাড়া আব্দু মিয়া কলেজের ওরিয়েন্টটেশন
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৫ ইং, ৯:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১০২৬ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান বলেছেন শিক্ষাই জাতীর মেরুদন্ড। সমাজের যে জাতী শিক্ষা ক্ষেত্রে উন্নত সে জাতী সর্ব ক্ষেত্রে উন্নতির চরম শিখরে উত্তির্ণ হয়েছে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ এটা আমাদের ভুলে গেলে চলবে না। আজকের এই নতুন প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে আমাদের দেশ তথা সমাজ উন্নইত লাভ করতে পারবে।
বৃহস্পতিবার সিলেটের ওসমানীনগরের মোল্লপাড়া হাজী আব্দু মিয়া কলেজে ওরিয়েন্টটেশন কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এসময় তিনি নবনির্মিত মোল্লপাড়া আব্দু মিয়া কলেজকে এমপিও ভুক্ত করার কাজসহ সর্বক্ষেত্রে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। শিক্ষার্থীরা যাহাতে ভালভাবে লেখাপাড়া করে ভাল রেজাল্ট করতে পারে সে ব্যাপারে শিক্ষকদের সজাগ থাকার আহব্বান জানান।
কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি চুরত মিয়ার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা ফেরদৌস খান ও ইলিয়াস হোসেন লেফাছের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সমাজসেবী সাদিকুর রহমান পুরকায়স্থ। উক্ত অনুষ্ঠানে নবনির্মিত কলেজের সকল শিক্ষক- শিক্ষার্থী ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ফ্রেন্ডস অব সিলেট ইউ/কের সভাপতি চুরত মিয়া বলেন, মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেজ নির্মানে উমরপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ সহযোগিতা করেছেন। তাই আমি আমার কলেজ কমিটির পক্ষ থেকে উমরপুর ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এ নবনির্মিত কলেজকে উন্নতির জন্য ওসমানীনগর উপজেলার সর্বসাধারণের সহযোগিতা কামনা সহ প্রশাসনের সার্বক্ষনিক সহযোগিতা কামনা করেন।


