শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৫ ইং, ৮:২২ অপরাহ্ণ | সংবাদটি ১৬৭৯ বার পঠিত
নিউজ ডেক্স:: নাম তার সিরাজুল। বিয়ে করেছেন বছর দশেক হলো। তিন ছেলে আর এক মেয়ের বাবা। বিয়ের এত বছর পর হঠাৎ বদলে গেলেন সিরাজুল। স্ত্রীর আপন ছোটবোনকে তার প্রেমে পড়াতে বাধ্য করলেন। এককান দুকান করে এপাড়ায় ও পাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়লো। অবশেষে উপায়ান্তর না দেখে শ্যালিকাকে নিয়ে নিরুদ্দেশ হয়ে গেলেন দুলাভাই।
এ ঘটনা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মথুরাকান্দি গ্রামের। দুলাভাই সিরাজুল ইসলাম মথুরাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ঘটনার পর সিরাজুল ইসলাম আর তার বড়ভাই এমদাদুল হকের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন সিরাজুলের শ্বশুর বিশ্বম্ভবপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আদাং গ্রামের আবুল কালাম।
সোমবার বিকেলে বিশ্বম্ভরপুর থানার এসআই শেখর রঞ্জন মথুরকান্দি এলাকায় অভিযান চালিয়ে সিরাজুলকে না পেয়ে তার বড় ভাই এমদাদুল হককে গ্রেপ্তার করে। তবে সোমবার রাত ১১টা পর্যন্ত শ্যালিকা-দুলাভাইয়ের কোনো সন্ধান পায়নি পুলিশ।


