সংঘর্ষের ঘটনায় আহত কলেজছাত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৫ ইং, ৮:১০ অপরাহ্ণ | সংবাদটি ১০৮১ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জ জেলার ছাতকে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত কলেজছাত্র মিজানুর রহমানের (২২) মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে সিলেটের একটি পাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। কলেজছাত্র মিজানুর রহমান উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামের সাবেক মেম্বার মোশাহিদ আলীর ছেলে ও জাউয়া বাজার ডিগ্রি কলেজের ছাত্র।পুলিশ ও স্থানীয়রা জানায়, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত বৃস্পতিবার সন্ধ্যায় উপজেলার আইনাকান্দি গ্রামের নুরুল ইসলামের সঙ্গে সাবেক মেম্বার আফজাল হোসেনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। তারই জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় কলেজছাত্র মিজানুর রহমানসহ ১০জন আহত হয়। তাদের গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। এসময় কলেজছাত্রের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের মাউন্ড অ্যাডোরা প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। এ অবস্থায় শনিবার ভোররাতে তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্থান্তর করার পর সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ছাতক থানার ওসি হারুন অর-রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


