সংঘর্ষের ঘটনায় দেড় মাসেও গ্রেফতার হয়নি আসামীরা
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৫ ইং, ৯:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১০০৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের করনসী উত্তর পাড়া গ্রামে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও দেড় মাসেও আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে মামলা তুলে নেয়ার জন্য বাদি ও তার পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে আসামীরা এমন অভিযোগও রয়েছে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে বাদী তার পরিবার।
জানা যায়, গত ২৩মে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের করনসী উত্তর পাড়া গ্রামের সুফি মিয়ার ফসলী জমি থেকে মাটি কাটেন একই গ্রামের বর্তমানে কচপুরাই গ্রামে বসবাসকৃত রাজমত উল¬ার পুত্র হামিদ, হাদি, মোমিন লোকজনরা। এ বিষয়ে সুফি মিয়া বাদী প্রদান করলে হামিদ মিয়া লোকজন দেশীয় অস্ত্র দিয়ে সুফি মিয়া, লকুছ মিয়া ও মাছুম মিয়াতে গুরুতর আহত করে। আহতদের উদ্ধার করে বালাগঞ্জ স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় সুফি মিয়া বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৭। (তাং ০৮জুন ২০১৫)। অভিযোগ রয়েছে মামলা দাযেরের পর থেকে আসামীরা প্রকাশ্য পুলিশের সামনে ঘুরাপেরা করলেও আসামীদের গ্রেফতার করছে না পুলিশ।
সুফি মিয়া জানান, ১৯৯৯ সালে আমার পিতাকে খুন করে আসামীরা । তাদের আসামী করে তৎকালিন সময়ে হত্যা মামলা দায়ের করি। এক বছর পূর্বে আসামীরা হাইকোর্ট থেকে হত্যা মামলার জামিন নিয়ে এসে আমার পরিবারের লোকজনকে প্রাণ নাশের হুমকি দিযে আসছে। পূর্ব পরিকল্পিত ভাবে গত ২৩মে হামিদ ও তার ভাইয়েরা মিলে আমার ফসলি জমি থেকে মাটি কেটে নেয়। এসময় তাদের বাঁধা প্রদান করলে দেশীয় অস্ত্র নিয়ে আসামীরা আমাদের উপর হামলা চালায়। এঘটনায় বাদি হয়ে হামিদ ও তার সহযোগিদের নাম উল্লে¬খ করে থানায় মামলা করি। বর্তমানে মামলা তুলে নেয়ার জন্য আমার পরিবারের লোকজনকে নানা ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এছাড়াও আসামীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে তিনি জানান।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই জাহাঙ্গির আলম বলেন, আসামীদের গ্রেফতারের পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। কিন্ত আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা যাচ্ছে না। পুলিশের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সঠিক নয় বলে তিনি জানান।


