সিলেটে নিখোঁজ ১১ দিন পর দক্ষিন সুরমার ব্যবসায়ী বালাগঞ্জে উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৫ ইং, ১১:২৭ অপরাহ্ণ | সংবাদটি ১২২৪ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেট নগরীর হকার্স মার্কেটে কেনাকাটা করতে গিয়ে ব্যবসায়ী নিখোঁজ হওয়ার ব্যবসায়ী মঞ্জুর আলীকে ১১ দিন পর হাত পা বাঁধা অবস্থায় বালাগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বালাগঞ্জ থানা পুলিশ উপজেলার জামালপুর এলাকায় একটি ব্রিকবিল্ড থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করে। তিনি দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর গ্রামের মৃত তারিছ আলীর পুত্র ও লালাবাজারের ব্যবসায়ী মঞ্জুর আলী (৩০)।
জানা যায়, গত ২২জুন ব্যবসায়ী মঞ্জুর আলী নিজ বাড়ি থেকে দুপুর ১২টার দিকে সিলেট নগরীর হকার্স মার্কেটে কেনাকাটা করতে যান। তার সঙ্গীয় ব্যবসায়ী ছিলেন, এলাকার মো: নানু মিয়া ও মইনুল ইসলাম জানান, মঞ্জুর আলী ঐদিন চন্ডিপুল এলাকায় যাবে বলে চলে যান। ঐ দিন বিকাল ৩টারদিকে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এর পর সম্ভাব্য স্থানে খোঁজাখোঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি।
ঐ দিন মঞ্জুরের চাচা বাদি হয়ে সিলেট কতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করেন ডায়েরী নং ১০৯৯। অবশেষে বৃহস্পতিবার জামালপুর এলাকার একটি ব্রিকবিল্ডে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় এলাকাবাসী থাকে দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে অবগত করলে পুলিশ মঞ্জুরকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করে। বর্তমানে তিনি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
স্থানীয় ইউ/পি সদস্য বলেন বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা মঞ্জুরকে হাত-পা বাধা অবস্থায় দেখতে পেয়ে আমাকে অবগত করলে আমি পুলিশকে জানাই। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: জালাল উদ্দিন জানান স্থানীয় ইউ/পি সদস্য এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ থাকে উদ্ধার করে প্রথমে বালাগঞ্জ উপজেলা হাসাপাতালে ভর্তি করি পরবর্তীতে অবস্থা আশংঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়।


