সৈয়দ মান্দারুকা বাজার জামে মসজিদ ক্বেরাত প্রশিক্ষন কেন্দ্রে দ্বীনি শিক্ষা লাভ করছে তিন শতাধিক শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৫ ইং, ৭:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৫৫ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর:: দারুল ক্বেরাত ফলুতলী মজিদিয়া সৈয়দ মান্দারুকা বাজার জামে মসজিদ প্রশিক্ষন শাখায় ইসলাম শিক্ষায় শিক্ষিত হচ্ছে এলাকার ১০/১২টি গ্রামের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। এলাকায় ফুলতলী ট্রাষ্টের দারুল ক্বেরাত প্রশিক্ষন কেন্দ্র স্থাপন হওয়ায় শিক্ষার্থীদের পাশাপাশি আনন্দিত হয়েছেন ১০টি গ্রামের শিক্ষার্থীদের অভিবাবকরা।
স্থানীয়রা জানান, সিলেটের দক্ষিন সুরমাস্থ তারানা সিএনজি ষ্ট্রেশনের এমডি লন্ডন প্রবাসী হাজী মোঃ আব্দুল মসব্বির এর সার্বিক সহযোগীতায় মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের দারুল ক্বেরাত কেন্দ্রের শাখা স্থাপন করে সৈয়দ মান্দারুকা বাজার জামে মসজিদে রমজান মাসের এক তারিখ হতে ২৬ রমজান পর্যন্ত ক্বেরাত প্রশিক্ষন কেন্দ্র চালু করা হয়। এলাকার সৈয়দ মান্দারুকা, পূর্ব মান্দারুকা, নিজ মান্দারুকা, পরাগলপুর, মজিদ পুর, গুচ্ছ গ্রামসহ ১০/১২টি গ্রামের ২শত ২৪ জন শিক্ষার্থীরা এ কেন্দ্রে দ্বিনি শিক্ষা গ্রহণ করছে। শিক্ষার্থীদের জন্য রয়েছেন ৫জন ইসলাম শিক্ষার দক্ষ শিক্ষক। এ শাখায় ভর্তি ফ্রি ও তাজবিদ বই বাবদ কোন প্রকার ফ্রি নেয়া হচ্ছে না।
প্রধান ক্বারী মাও. আব্দুস সালাম ও নাজিম সৈয়দ রহিম আলী জানান,এ এলাকায় পূর্বে কোন ক্বেরাত প্রশিক্ষন কেন্দ্র ছিল না প্রবাসী হাজী আব্দুল মসব্বির এর সার্বিক সহযোগিতায় আজ নিজ এলাকায় ছেলে-মেয়েরা কোরআন প্রশিক্ষন গ্রহন করতে পারছে। আমরা আশাবাদি আগামীতেও এলাকার ছেলে মেয়েদের শিক্ষা বিস্তারে প্রবাসীরা সর্বক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত করবেন।
শিক্ষার্থী সৈয়দ জান্নাতুল ইসলাম তাকবির, মোঃ জামিল আহমদ, সৈয়দা সামিয়া আক্তার ও সৈয়দা নাঈমা বেগম জানায়, আমাদের এলাকায় দারুল ক্বেরাত প্রশিক্ষন কেন্দ্রে স্থাপন হওয়ায় আমরা এখন নিজ এলাকায় ক্বেরাত প্রশিক্ষন গ্রহন করতে পারছি। আমরা আনন্দিত হয়েছি।
উমরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য সৈয়দ মাসুদ আলী বলেন, আমাদের এলাকায় ১০/১২টি গ্রামের মধ্যে পূর্বে কোন ক্বেরাত প্রশিক্ষন কেন্দ্র ছিল না। এলাকার কোমলমতি শিক্ষার্থীদের দূর্ভোগের কথা বিবেচনা করে প্রবাসী আব্দুল মসব্বির এর সার্বিক সহযোগিতায় আমরা মজিদিয়া ফুলতলি দারুল ক্বেরাত প্রশিক্ষন কেন্দ্রে শাখা স্থাপন করতে পেরেছি। এখন থেকে প্রতিটি রমজান মাসে সৈয়দ মান্দারুকা বাজার জামে মসজিদে দারুল ক্বেরাত প্রশিক্ষন কেন্দ্র চালো থাকবে।


