বিশ্বনাথে সুজিনা হত্যা : জড়িতদের হর্ণে হয়ে খুঁজছে পুলিশ
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৫ ইং, ৪:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ২৯১২ বার পঠিত
তজম্মুল আলী রাজু : সুজিনা’র হত্যাকারী কে। এখনও তার কোন হদিস পাওয়া যাচ্ছেনা। ঘটনার একদিন পেরিয়ে গেলেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে পুলিশ ঘাতকদের খুঁজছে। নির্মম হত্যায় জড়িতদের অবশ্য বের করবে বলে পুলিশ জানায়। মাঠে কাজ করছে পুলিশের বিশেষ টিম। নিহত সুজিনার মা রেজিয়া বেগম আংশকা মুক্ত নয়। হাসপাতালে সুজিনার গর্বধারিনী মা’র চিকিৎসা চলছে। এখন ও জ্ঞান ফিরেনি তাঁর। ঘটনার পর থেকে দৌলতপুর (পশ্চিম পাড়া খালপাড়) গ্রামের মানুষের মধ্যে বিরাজ করছে আতংক। কি হল আব্দুর রুপের বাড়িতে। কি ছিল রেজিয়া আর সুজিনার অপরাধ।
জানা গেছে, গত সাড়ে ৩ মাস পূর্বে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের সিরামিশি (সাতাল) গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর মুরাদ আহমদের সঙ্গে সুজিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুজিনা পিত্রালয়ে মায়ের সঙ্গে বসবাস করে আসছেন। রোববার রাত আনুমানিক ৮টায় অজ্ঞাতনামা ৪জন লোক আত্মীয় পরিচয়ে দিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। এসময় অতিথিদের হাতে ছিল একটি মিষ্টির বক্স। সুজিনার মা রেজিয়া বেগম এসময় তাদের পরিচয় জানতে চাইলে তারা জানান তারা (সুজিনা) স্বামীর পূর্ব পরিচিত। এরপর তারা ঘরে প্রবেশ করে এবং রেজিয়া বেগম তাদের জন্য নাস্তা তৈরি করছিলেন। ওই সময় দুস্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে রাজিয়া বেগম ও তার মেয়ে সুজিনা বেগমকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এসময় সুজিনার ভাই জহিরউদ্দিন (১২) ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করলে আশপাশ বাড়ির লোকজন ছুটে এসে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই সুজিনা বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে ওই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
এ ব্যাপারে থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন বলেন, আমরা এনেক এগিয়ে গেছি। আমাদের কাজ চলছে। কম সময়ে রহস্য বেরিয়ে আসবে। নিহত সুজিনা মুরাদ আহমদের ২য় স্ত্রী। তিনি বলেন, সুজিনার মায়ের জ্ঞান এখন ফিরেনি। জ্ঞান ফিরলে আরো তথ্য পাওয়া যাবে।
উল্লেখ্য, গত রোববার রাত ৮টায় বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামে আত্বীয় সেজে মৃতঃ আব্দুর রুপের স্ত্রী ও মেয়ে সুজিনার উপর হামলা করে অপরিচিত ঘাতকরা। এতে নিহত হন সুজিনা। আর গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সুজিনার মা রেজিয়া বেগমকে


