ইলিয়াসপত্নী লুনার সাথে ওসমানীনগরে স্বেচ্চাসেবকদলের নেতাদের সাক্ষাত
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৫ ইং, ৫:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১১৩৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি :: ওসমানীনগর উপজেলা স্বেচ্চাসেবকদলের নেতা-কর্মীরা গতকাল সোমবার বিকালে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনার সাথে বিশ্বনাথের রামধানাস্থ ইলিয়াস আলীর নিজ বাড়িতে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা স্বেচ্চাসেবকদলের যুগ্ন আহবায়ক আলাউদ্দিন,জুয়েল আহমদ,আহমদ আলী,আলাউর রহমান,গোয়ালা বাজার ইউপি,স্বেচ্চাসেবকদলের আহবায়ক কামাল আহমদ পারবেজ,পশ্চিম পৈলনপুর ইউপি হাসান আহমদ জেবুল,উমরপুর ইউপি আহবায়ক শিমুল আহমদ,উপজেলা স্বেচ্চা সেবকদল নেতা বাবুল আহমদ,বুরুঙ্গা ইউপির যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ,সাদীপুর ইউপির যুগ্ন আহবায়ক জাকির হোসেন,গোয়ালা বাজার ইউপির যুগ্ন আহবায়ক জয়নাল আহমদ প্রমুখ।


