ওসমনীনগরে জাতীয়পাটির মিছিল প্রতিবাদ সভায়
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৫ ইং, ১২:২৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৮৫১ বার পঠিত
শিপন আহমদ, ওসমানীনগর::সিলেট সার্কিট হাউসে হামলা-ভাঙচুর ও এমপি এহিয়া চৌধুরী দুই ভাইসহ জাতীয়পাটি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে শনিবার বিকেলে ওসমানীনগরে মিছিল সমাবেশ করেছে উপজেলা জাতীয়পাটির নেতা-কর্মীরা। উপজেলার তাজপুর বাজারে জাতীয়পাটির উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর তাজপুর বাজারের বনফুলের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন, সিলেটের মাটি ও মানুষের নেতা ওসমানীনগর-বালাগঞ্জ- বিশ্বনাথ, উপজেলা জাতীয় পার্টির কান্ডারী ইয়াহ্ইয়া চৌধুরীর জনপ্রিয়তা দেখে কুচক্ররী মহল জ্বলে-পুড়ে মরছে। এমপি এহিয়া চৌধুরী উন্নয়ন বানচাল ও জনপ্রিয়তায় হানী ঘটাতে ষড়যন্ত্রমূলক ভাবে তাঁর সমর্থকদের মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে। যারা হামলা করে সার্কিট হাউস ভাঙচুর করেছে তাদেরকে মামলায় আসামি না করে আসামী করা হয়েছে ইয়াহ্ইয়া চৌধুরীর আপন ২ভাই ওসমানীনগর উপজেলা যুব সংহতির আহবায়ক আশিক মিয়া ও ছাত্র সমাজের আহবায়ক জাবের হোসেন চৌধুরীসহ নিরপরাধ জাতীয়পাটির নেতা কর্মীদের।
অথচ ঘটনার দিন এমপি সাহেবে ভাইসহ আশিক মিয়া, জাবের আহমদ চৌধুরী ওসমানীনগর উপজেলা তাজপুর বাজারে জাতীয়পাটির ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন র্এ পর মামলার এজহারে তাদের নাম অন্তভুক্ত করা হয়েছে। এসময় নেতাকর্মীরা প্রশাসনসহ সড়যন্ত্রকারীদের হুশিয়ারী করে বলেনবলেন অবিলম্বে এ বিতর্কিত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলেও মাটি ও মানুষের দল জাতীয় পাটি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষকে সাথে দিয়ে মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
উপজেলা জাতীয় জাতীয় পাটির সিনিয়র সহসভাপতি আশরাফ মিয়া সিরাজ এর সভাপতিত্বে ও উপজেলা জাতীয়পাটির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান ফয়সলের পরিচালনায় বক্তব্য রাখেন জাপা নেতা সৈয়দুল ইসলাম সৈয়দ,দুদু মিয়া, উপজেলা জাপার ক্রিড়া সম্পাদক আনোয়ার আলী,তাজপুর ইউ/পি জাতীয় পাটির সভাপতি মখলিছ মিয়া, জয়নাল মিয়া, হান্নান মিয়া, জৈন মিয়া, সাইস্তা মিয়া, সুমন আচার্য্য,বাসু দেব দাস,সুফি মিয়া, মনোহর আলী যুব সংহতির সাবেক সহসভাপতি নুরুল সাদিক,জাপা নেতা উপজেলা যুব সংহতির যুগ্ন আহবায়ক,মুকিদ মিয়া, রুহুল আমিন নজরুল,আক্তার মিয়া, আব্দুস শহিদ, যুব সংহতি নেতা শাহেদ মিয়া, আব্দুস চত্তার,বুরুঙ্গা ইউ/পি যুব সংহতির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, যুবসংহতি নেতা হুশিয়ার আলী,জাহাঙ্গির আলম, দয়ামীর ইউপি যুব সংহতির আহবায়ক শাহিন মিয়া,যুব সংহতি নেতা খালেদ মিয়া, আব্দুল লতিফ মিয়া , আব্দুল কাইয়ুম,জুনুর মিয়া, লাল মিয়া, ফখরুল ইসলাম,আব্দুল কাদির,নুর হোসেন,মায়াদ মিয়া,শাহেদ আহমদ, প্রমুখ।


