ওসমানীনগর শেখ হাফিজ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৫ ইং, ৮:২৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৪ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে শেখ হাফিজ ফাউন্ডেশনের উদ্যোগে ২য় তম ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুরুঙ্গা ইউনিয়নের তিলা পাড়া গ্রামে শেখ কুঠিরে গতকাল শনিবার ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শেখ হাফিজ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চ্যেয়ারম্যান মাস্টার হারুনুর রশিদ। শেখ হফিজ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী শাহনুর খান’র পরিচালনায়, প্রধান আলোচক ছিলেন, শায়খুল হাদিস আল্লামা হাফিজ মাসউদ শায়েখে বাঘার হুজুর । প্রধান অতিথি ছিলেন বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মকদ্দুস আলী,বিশেষ অতিথি ছিলেন ইউ/পি সদস্য এম মুকিদ, সাবেক ইউ/পি সদস্য সুলেমান আলী, শিক্ষক হাফিজ খালিদুর রহমান, ক্রিড়া সম্পাদক মাহবুব আলী, ক্যাশিয়ার ফজলুল হক খাঁন, বদরুল, আনা মিয়া, সেবুল আহমদ, হাবিব, সুহেব আহমদ, ফয়ছল মিয়া, মুমিন, আনোয়ার হুসেন, জাকির,আবু সাঈদ, আলকাছ আনা, এনাম, আজহার, মুজাক্কির নাইম, জাহাঙ্গির, মধু খান, সুরুজ আলী, শায়খুর ইসলাম, খয়রুল ইসলাম, মুফতি ফখরুদ্দিন, চান মিয়া, নুরুল ইসলাম, আং মতিন, আসাদ মিয়া, মনজু, শাহিনুর, শাহীন, তোফায়েল, সুহেল, রনি, মনির খাঁন, বাদল, ইউসুফ খান, সালাম, লালন, এ ছাড়াও বুরুঙ্গা ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষক,সমাজ সেবকসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,শেখ হাফিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী শেখ হাফিজুর রহমান ও তাঁর সহ-ধমীনি শেখ শেফালী রহমান। প্রতিবছর বাংলাদেশে এসে শেখ হাফিজ ফাউন্ডেশনের মাধ্যমে দুঃস্থ গরীবদের আর্থিক অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করে থাকেন।


