কলেজছাত্রীর ধর্ষণের চিত্র ইন্টারনেটে, গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৫ ইং, ৮:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১৬৩০ বার পঠিত
নিউজ ডেক্স:: রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণ ও নগ্নচিত্র মোবাইল ফোনে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ছাত্রীর বাবা রাজাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ ওই রাতেই দুলাল ও পূর্ণিমা রানী নামে দুইজনকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটে ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠি গ্রামে।রাজাপুর থানার ওসি মুনীর উল গিয়াস জানান, প্রেমের ফাঁদে ফেলে কয়েকমাস আগ থেকে কানুদাসকাঠি এলাকার বখাটে যুবক ফয়জুল কলেজছাত্রীকে ধর্ষণ করে এর স্থিরচিত্র মোবাইলে ধারণ করে। এরপর থেকে ফয়জুল ও তার বন্ধুরা ওই ছাত্রীকে ব্লাকমেইল করে দুই মাস যাবত ধর্ষণ করে আসছে। গত কয়েকদিন আগে ওই চিত্র ফেইসবুকসহ এলাকার সর্বত্র ছড়িয়ে দেয় ফয়জুল। এর পরে বুধবার ছাত্রীর বাবা বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা করে। পুলিশ রাতে ধর্ষক দুলাল মিস্ত্রী ও তার স্ত্রী পূর্ণিমা রানী মিস্ত্রীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


