কামরুলের সৌদি ভিসা বাতিল, ঈদের আগেই আনা হবে দেশে
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৫ ইং, ১২:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১১৯০ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটে চোর সন্দেহে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় সৌদি আরবে আটক হওয়া আসামি কামরুল ইসলামকে ঈদের আগেই ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ। তবে সেখানে ঈদের ছুটি শুরু হওয়ায় তাকে ফিরিয়ে আনার বিষয়টি একটু ধীর গতিতে এগুচ্ছে।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন বলেন, সৌদিতে আটক কামরুল এখন সেদেশের ডিবি পুলিশের হেফাজতে রয়েছে। সৌদি সরকার ইতিমধ্যে তার ভিসা বাতিল করে দিয়েছে। এখন তাকে ফিরিয়ে আনা সময়ের ব্যাপার মাত্র।
এসএমপির মূখপাত্র ও এডিসি রহমত উল্লাহ বলেন, তাকে ফিরিয়ে আনার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। আমরা ইন্টারপোলের মাধ্যমে একটি চিঠি দেব তার পরই তাকে দেশে ফিরিয়ে দেয়া হবে। তাকে কবে ফিরিয়ে আনা যাবে তা ফরেন পলিসির উপর নির্ভর করছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান জানান, সৌদি আরবে ঈদের ছুটি শুরু হয়ে গেছে এবং এজন্য প্রক্রিয়াটা ধীর গতিতে চলছে। তবে আমরা আশাবাদী ঈদের আগেই হয়তো কামরুলকে নিয়ে আসতে পারব।