গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চাই না: প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৫ ইং, ১১:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৬১ বার পঠিত
নিউজ ডেক্স:: সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সংবাদমাধ্যমের নিরপেক্ষতা চাই। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চাই না, তবে গণমাধ্যমকে নীতিমালায় চলতে হবে।জাতীয় প্রেস ক্লাবে বুধবার সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাংবাদিকরা আওয়ামী লীগের সমালোচনা করে। সমালোচনা করা ভাল। আমার বাবা বলতেন, যে গাছ ফল বেশি দেয়, সে গাছে ঢিল বেশি পড়ে।
আমরা সরকারে থাকার সময়ই প্রথম বেসরকারি টেলিভিশন প্রথম চালু হয়। আমরা অনেক বেসরকারি টেলিভিশন ও রেডিও চালু করেছি। কারণ, আমাদের লক্ষ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি করা। ইলেট্রনিক মিডিয়ার জন্য ওয়েজবোর্ড করা যায় কিনা আমরা ভেবে দেখব। অনলাইন মিডিয়ার জন্য নীতিমালা প্রণয়ন ও সাংবাদিকদের জন্য ভবিষ্যতে আবারও ওয়েজবোর্ড প্রদান করা হবে।
এ সময় তিনি প্রতিশ্রুতি দেন জাতীয় প্রেস ক্লাবকে আরো আধুনিক, সুন্দর ও উন্নত করার।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এই ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএফইউজের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল। অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ডিইউজের (একাংশ) সভাপতি আলতাফ মাহমুদ ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সফিকুর রহমান বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, রেলমন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান ও সমকাল সম্পাদক গোলাম সারোয়ার।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, রেলমন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান ও সমকাল সম্পাদক গোলাম সারোয়ার।


