জকিগঞ্জ থেকে ভারতীয় চকলেট বোমা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০১৫ ইং, ১:৫১ অপরাহ্ণ | সংবাদটি ১৮৩৭ বার পঠিত
নিউজ ডেক্স:: জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে ভারতীয় চকলেট বোমা ও কসমেটিক সামগ্রীর চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪১ ব্যাটালিয়নের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় জকিগঞ্জের লোহারমহল বিওপি’র বিজিবি উত্তর লোহারমহল এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালের সঙ্গে জড়িতরা দৌড়ে পালিয়ে যান। এ সময় উত্তর লোহারমহল এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৭২ পিস (তুফান) চকলেট বোমা ও ৫৫ পিস কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৫ হাজার ৮৪০ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন বিজিবি-৪১ ব্যাটালিয়নের লোহারমহল বিওপি’র নায়েক আব্দুর রাজ্জাক।


