জকিগঞ্জে সংর্ঘষের ঘটনায় পঙ্গু শিহাবকে ওসি’র অনুদান
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০১৫ ইং, ৯:০২ অপরাহ্ণ | সংবাদটি ১০৮৩ বার পঠিত
নিউজ ডেক্স:: জকিগঞ্জে তারাবীর নামাজে মসজিদে শিশুদের ঝগড়ার জের ধরে গত ২৪ জুন দেবোত্তর গ্রামের মসজিদে দু’পরে সংর্ঘষে বৃদ্ধ আব্দুর রহমান ফয়জুলের মৃত্যুর পর এবার আহত অপরজন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন পঙ্গুত্ব বরন করেছেন। ঢাকা পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা তার ডান হাত কেটে ফেলেছেন।
মঙ্গলবার পঙ্গু শিহাবের চিকিৎসার খোজখবর নিতে গিয়ে জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খাঁন এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন নিহত আব্দুর রহমান ফয়জুলের ও পঙ্গু শিহাবের ঘাতকরা আইনের বাইরে থাকতে পারবেনা। পুলিশ ঘৃণিত এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তৎপর রয়েছে। ইতোমধ্যে সংর্ঘষে জড়িত শিবির নেতা সোহেল আহমদকে আটক করা হয়েছে। পুলিশ রিমান্ডের আবেদন করেছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে পুলিশ তার তথ্যমতে জড়িত অন্যদের খুঁজে বের করবে। এঘটনার ইন্ধনদাতাদেরও রা হবেনা।
তিনি এলাকাবাসীকে আরও আশ্বস্ত করেছেন, ঘাতকরা বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি পাবে। খুনিদের গ্রেপ্তারে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা ও পঙ্গু শিহাবের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন। শিহাবের চিকিৎসার খোজখবর নিয়ে ওসি তার ব্যক্তিগত প থেকে পঙ্গু শিহাবকে ৫ হাজার টাকার অনুদান প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনোয়ার হোসেন, পৌরসভা যুবলীগ সভাপতি আব্দুস সালাম, সাংবাদিক আল হাছিব তাপাদার, উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন লিমন।


