জগন্নাথপুরে নারীদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৫ ইং, ৮:২৩ অপরাহ্ণ | সংবাদটি ৯৬৮ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুরে নারীদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্টপোষকতায় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় পরিচালিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে দিনব্যাপী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম। ইউপি চেয়ারম্যান মোঃ আরশ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন ম্যানেজার গোলাম মোস্তফা, প্রশিক্ষক মুক্তাদুল ইসলাম তামিম প্রমূখ। এ সময় স্থানীয় ইউপি সদস্যগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা ২০ জন নারী অংশ গ্রহন করেন। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাগসহ প্রযুক্তি সামগ্রী বিতরণ করা হয়।


