জগন্নাথপুরে বন্যার্তদের মধ্যে প্রশাসনের চাল বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০১৫ ইং, ৯:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৯৭৬ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার্তদের মধ্যে স্থানীয় প্রশাসনের উদ্যোগে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের জনপ্রতি ১০ কেজি করে প্রায় ৩০০ টি বন্যার্ত পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়। এ সময় প্রশাসনের পক্ষে জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শহীদুজ্জামান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত-গত কয়েক দিনের একটানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার পাইলগাঁও, রাণীগঞ্জ ও আশারকান্দি ইউনিয়নের প্রায় ৪০ টি গ্রাম ও গ্রামীণ রাস্তাঘাট প্লাবিত হয়ে যায়। হঠাৎ বন্যায় পানিবন্দি হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। বন্যার পানিতে বাড়িঘর তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার হন বন্যা কবলিত এলাকার লোকজন।


