জগন্নাথপুরের কৃতি ছাত্র ইবাদুর রহমান
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০১৫ ইং, ১০:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৮৯৪ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: এবারের বেফাকুল মাদারিস হিফজ তাকমীল হাফিজি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আগুনকোনা গ্রামের শায়েখে সৈয়দপুরী শায়খুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাকের দ্বিতীয় পুত্র সৈয়দ ইবাদুর রহমান (১৩) সিলেট শামীমাবাদ তাহফিজুল ক্বোরআন মাদ্রাসা থেকে অংশ নিয়ে সিলেট বিভাগের সর্বোচ্চ স্থান অর্জন করেছে। কৃতি শিক্ষার্থী সৈয়দ ইবাদুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে।


