বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন নামকরন
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৫ ইং, ১২:২৮ অপরাহ্ণ | সংবাদটি ১১১৪ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন নামকরন করা হয়েছে। ১৯৮৪ সালে প্রতিষ্টিত এই ক্লাবের গৌরবান্বিত অতিত ঐতিহ্য ধরে রাখার নিমিত্বে ক্লাবের সাবেক দায়িত্বশীল গন ও বর্তমান কমিটির নেতৃবৃন্দদের সিদ্ধান্ত অনুযায়ী নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। ২৫ জুলাই ক্লাব সভাপতি শাহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে তাজপুর কদম তলাস্থ প্রেসক্লাব কার্যালয়ে এক সভা অনুষ্টিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নাম পরিবর্তন করে ‘বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব’ নামকরনের সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম সুহেলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্ততা করেন, সহ-সভাপতি শামীম আহমদ, সহ-সাধারন সম্পাদক এম আর চৌধুরী, অর্থ সম্পাদক সহিদুল ইসলাম, প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুস শহিদ, দপ্তর সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ, কার্যকরী সদস্য ডা: তখলিছ আলী, হারুনুর রশিদ, মো: কাজল মিয়া, জাহেদুল আম্বিয়া কার্জন প্রমুখ। তাছাড়া ক্লাবের ২০১৫-১৬ সালের কমিটির অভিষেক অনুষ্টান ও ক্লাবের পক্ষ থেকে ম্যাগাজিন প্রকাশ করার উদ্যোগ নেয়া হয়েছে। ক্লাব নেতৃবৃন্ধরা সিলেটে শিশু রাজন হত্যাকান্ডের ঘটনায় তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান। বালাগঞ্জ থানার সাবেক ওসি আব্দুছ ছালেকের প্রত্যক্ষ ইন্ধনে ক্লাবের সহ-সভাপতি দৈনিক যুগান্তরের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি শামীম আহমদকে ফের হয়রানীমুলক মামলায় জড়ানোর ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এই ঘটনায় নেতৃবৃন্ধরা উদ্ভেগ প্রকাশ করে অনতিবিলম্ভে মামলা গুলো প্রত্যাহার করার জোর দাবী জানিয়েছেন। সভা শেষে বালাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা বিশিষ্ট সাংবাদিক প্রয়াত মহি উদ্দিন শীরুর ৬০ তম জন্ম দিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের কার্যকরী সদস্য ডা: তখলিছ আলী। সভায় প্রেসক্লাব নেতারা বলেন, প্রেসক্লাব প্রতিষ্টাকালীন সময়ে নাম করন করা হয়েছিল বালাগঞ্জ প্রেসক্লাব। পরবর্তীতে বালাগঞ্জ থানা প্রেসক্লাব এবং এর ধারাবাহিকতায় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব নামকরন করা হয়। ২০০১ সালে বালাগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্য থেকে ৮টি ইউনিয়নকে আলাদা করে ওসমানীনগর থানা প্রতিষ্টা এবং সাম্প্রতিক সময়ে ওসমানীনগর থানাকে উপজেলায় উন্নিত করায় প্রেসক্লাবের নাম পরিবর্তন করে বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব নামকরন করা হয়। প্রেসক্লাব নেতারা তাদের বক্তৃতায় উদৃতি দিয়ে বলেন, যুক্তরাজ্যে অবস্থানরত বালাগঞ্জ-ওসমানীনগরের প্রবাসীরা বিভিন্ন সংগঠন পরিচালনা করে আসছেন। তাদের পরিচালিত সংগঠন গুলোর মধ্যে দুই উপজেলার যৌথ সমন্বয় রয়েছে। যেমন- প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকে, প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আদর্শ সমিতি ইউকে ইত্যাদি। তাই আমাদের প্রবাসীদের ন্যায় দেশের মাটিতে বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলার চিরচেনা বন্ধনকে অটুট রাখার স্বার্থেই দুই উপজেলার সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।


