বালাগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৫ ইং, ৮:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৯২০ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন আগামীতে দেশকে মধ্য আয়ের দেশে রূপান্তর করতে হলে সবাইকে দল মতের উর্ধ্বে ওঠে দেশের জন্য কাজ করতে হবে। সততা ও আন্তরিকতার মধ্য দিয়ে কাজ করলে ২০৪১ সালের মধ্যেই আমাদের দেশকে একটি উন্নত দেশের সারিতে দাঁড় করা যাবে। তিনি বুধবার দুপুরে বালাগঞ্জ উপজেলা হলরুমে আশরাফর রহমানের সভাপতিত্বে সহকারি কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, উপজেলা স্বাস্থ্য পদ্ম মোহন সিনহা, বালাগঞ্জ উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. আনহার মিয়া, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরছালিন, আবদাল মিয়া, চেয়ারম্যান ফারুক মিয়া, ইমরান রব্বানী, এম.এ মতিন. কমরেড আফরোজ আলী, মাওলানা সৈয়দ আবুল কালাম আজাদ, শিক্ষক সহিদ হাসান, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. জুনেদ মিয়া, চঞ্চল পাল, অরুনোদয় পাল ঝলক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনিক কর্মকর্তা।
এসময় তিনি ১২টি সেলাই মেশিন ও কর্মকর্তাদের মধ্যে কর্পোরেট সীমকার্ড ও মোবাইল সেট বিতরণ করেন ও বিভিন্ন অফিস পরিদর্শন করেন।


